ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৯
logo
প্রকাশিত : মে ৪, ২০২৫

আত্রাইয়ে কলেজ কক্ষের টিন পলিথিন দিয়ে ঢেকে চলছে পাঠদান

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ টিনের ছাউনিতে পলিথিন দিয়ে পাঠদান চলছে এক বিএম কলেজে। ২০০৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত কোন ভবন নির্মিত না হওয়ায় ঝুঁকির মধ্যদিয়েই চালাতে হচ্ছে পাঠদান কার্যক্রম।

আত্রাই উপজেলা সদরে যুবকদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে ২০০৫ সালে গড়ে তোলা হয় “সাহেবগঞ্জ টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ” নামে এ প্রতিষ্ঠান। সে সময়ই তারা একাডেমিক স্বীকৃতি লাভ করে চালাতে থাকেন পাঠদান কার্যক্রম।

এইচএসসি পর্যায়ের এ কলেজটিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০০ জন। শিক্ষার্থীদের পাঠদান ও অফিস কার্যক্রম পরিচালনার জন্য মোট ১১টি টিনসেড কক্ষ রয়েছে। সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে ঝড় ও শিলাবৃষ্টিতে কলেজের ৬টি কক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

টিনের চালা ঝাঁঝরা হয়ে গেছে। বৃষ্টি হলেই ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। এদিকে কলেজের আর্থিক অবস্থা সোচনীয় হওয়ায় টিন পরিবর্তন করা সম্ভব না হওয়ায় টিনের উপর পলিথিন দিয়ে কোন রকমে চালাতে হচ্ছে পাঠদান কার্যক্রম। কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বরাবর ভাল ফলাফল অর্জন করে আসছে। একাধিকবার উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করার নজিরও রয়েছে এ কলেজের। সুষ্ঠ পাঠদানের পরিবেশ নিশ্চিত করা হলে কারিগরি শিক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করা সম্ভব বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুস সাদেক শিলন বলেন, গত সরকারের আমলে আমাদের এ প্রতিষ্ঠানের সাথে চরম বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। আমাদের এমপিও কেটে দেয়া হয়েছিল। যা আইনি লড়াইয়ের মধ্যদিয়ে ফিরে আনতে হয়েছে।

এ ছাড়াও উপজেলা সদরের একমাত্র বিএম কলেজ হিসেবে ভবন পাওয়ার অগ্রাধিকার থাকলেও গত সরকারের রোষানলের কারণে আমাদেরকে ভবন দেয়া হয়নি। উপজেলা প্রকৌশলী নিতিশ কুমারকে একাধিকবার ফোন করা হলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram