ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১০
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৫

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পাবর্তীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টায় স্থানীয় শহীদ মিনার রোড চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের নানা অপকর্মের চিত্র তুলে ধরায় আমার দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।

আমার দেশ পত্রিকার পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও মাইটিভির পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার রংপুর ব্যুরো বাদশাহ ওসমানী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সায়েম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, ইনকিলাবের এম এ জলিল সরকার, দৈনিক কালবেলার মিলন পারভেজ, দেশ রুপান্তরের সোহেল সানি, দৈনিক ইত্তেফাকের বদরুদ্দোজা বুলু, এশিয়ান টিভির পাবর্তীপুর প্রতিনিধি লিমন হায়দার, দৈনিক নিরপেক্ষ’র মহসিন আলী, দৈনিক জনবানীর সাজেদুর রহমান নওশাদ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram