ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৯
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

পবিপ্রবির ১০ম উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১০ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সংবর্ধনার মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নবনিযুক্ত উপাচার্য। এ সময় বিএনসিসি ও বিশ্ববিদ্যালয় আনসার সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে সকাল সাড়ে ১১টায় টিএসসি সম্মেলন কক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি শিক্ষক সমিতির (ইউট্যাব) সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. এ.বি.এম. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব নয়। সবাইকে একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিশ্চিত করতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা রয়েছে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আমি চাই, এই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চার আদর্শ বিদ্যাপীঠে পরিণত হোক।”

তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা।”

উপাচার্য জানান, অতীতে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। পরে জোহরের নামাজের পর প্রশাসনিক ভবনের সামনে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন তিনি।

উল্লেখ্য, সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে পবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram