ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৪
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

হাতীবান্ধায় সাংবাদিককে মারধরের ঘটনায় আ.লীগের দুই নেতা আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়িঘর ভাংচুর, লুটপাট ও সাংবাদিকের উপর হামলা মারধরের ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আটককৃতদের লালমনিরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার ভোরে নিজ রাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজুল্লাহ টাইফুন ও ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রার্থী ইবনে ওহাব মুরাদ।

জানা গেছে, ২০১৪ সালের বাড়িঘর ভাংচুর ও লুটপাট মামলায় ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইবনে ওহাব মুরাদকে আটক করা হয়। আর গত ১৮ জুলাই সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলা ও মারধরের ঘটনার মামলায় সিংগীমারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজুল্লাহ টাইফুনকে আটক করে পুলিশ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, দুটি পৃথক মামলায় দুজনকে আটক করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram