ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৫

রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল: নজরুল

রাষ্ট্র পরিবর্তনের জন্য লড়াই বিশ্বের ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অতীতের অনেক বিজয় ধরে রাখতে পারিনি। কমিশন ও সরকারকে সহযোগিতা করছি বিজয় যাতে হাতছাড়া না হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চাই।

তিনি বলেন, ভালো চাই, খুব বেশি ভালো করতে গিয়ে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়।

বিএনপির সংস্কার শুধু দাবি নয়, এটি দলের প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সবকিছুর মূলে জনগণ। জনগণের সম্মতিতে যেন সব হয়।

তিনি বলেন, ঐকমত্যে জুলাই সনদ না হলেও বিএনপির ৩১-দফা সনদ আছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা তৈরি করেছিল।

এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য, যার মাধ্যমে স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে পারি।

তিনি বলেন, বিএনপি সুনির্দিষ্ট মতামত দিয়েছে, ভিন্ন মত নিয়ে আলোচনা করতে চাই। গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির ভূমিকা দেশের মানুষ অবগত। তাদের ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram