ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫০
logo
প্রকাশিত : এপ্রিল ১৬, ২০২৫

কাহারোলে ভেঙ্গে যাওয়া কালভার্টের পাশ দিয়ে পথচারীদের ঝুঁকিপূর্ণ চলাচল

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে পথচারীদের চলাচলের কালভার্ট ভেঙ্গে যাওয়ায় যানবাহনসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে প্রতিনিয়ত। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দিনাজপুরের কাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়নের খামারদিঘা ও ভবানীপুর যাওয়ার পাকা সড়কের উপর নির্মাণকৃত কালভার্টটির একটি অংশ ইতোমধ্যে ভেঙ্গে যাওয়ায় এলাকার স্কুল, কলেজের ছাত্র/ছাত্রীসহ পথচারী ও সাধারণ জনগণ প্রতিনিয়ত চরম ঝুঁকি নিয়ে ওই কালভার্টটির উপর দিয়ে চলাচল করতেছে। এই পাকা সড়ক দিয়ে অত্র এলাকার কয়েকটি গ্রামের মানুষসহ হাজারো জনসাধারণ ও পথচারীরা নিয়মিত চলাচল করছে।

অত্র রসুলপুর ইউনিয়নের খামারদিঘা গ্রামের ইউনুস আলী, মোঃ মজিবর রহমান এবং ভবানীপুর গ্রামের মোঃ আব্দুল হালিমসহ অনেকেই জানান, উক্ত কালভার্টটির একটি সাইড ভেঙ্গে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এর কোনো সংস্কার বা মেরামতের উদ্যোগ লক্ষ্য করা যায়নি। এই পাকা সড়ক দিয়ে প্রতিনিয়ত অটো চার্জার, ভ্যান, ভটভটি, সিএনজি, ইজিবাইক ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে। যানবাহন ছাড়াও অত্র এলাকার কৃষকের উৎপাদনকৃত বিভিন্ন ধরনের ফসলাদি আনা নেওয়াসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের ক্ষেত্রেও চরম দুর্ভোগ পোহাতে হয় বলে অনেকে জানান।

ভাঙ্গা কালভার্ট বিষয়ে অত্র উপজেলার প্রকৌশলী মোঃ ফিরোজ আহ্মেদ এর সঙ্গে কথা হলে তিনি জানান, আমি সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি এবং জনসাধারণের চলাচলের ক্ষেত্রে কোন ধরণের অসুবিধা না হয় সে জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আমি নিজেই দু এক দিনের মধ্যে ভেঙ্গে যাওয়া খামারদিঘা এলাকার কালভার্টটি পরিদর্শনে যাব। তিনি আরো জানান, অতি দ্রুত খামারদিঘা ও ভবানীপুর এলাকার ভেঙ্গে যাওয়া কালভার্টটি নতুন ভাবে নির্মাণ বা সংস্কার কাজ করা হবে বলে তিনি আশস্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram