ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে আসাদুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

জানা গেছে, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির অদূরে ভারতীয় সীমান্ত ঘেষা খর্পদোলায় ঘাস কাটতে যান। সেখানে পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাঁশের খুটি ভেঙে ঝুলে থাকে। এর এক পর্যায়ে ওই ঝুলে থাকা তারে তার গলা জড়িয়ে যায়। আর তিনি সেখানেই পড়ে থাকেন। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আমি কাজের জন্য বাইরে আছি, বিষয়টি জানা নেই। হাসপাতাল থেকে জেনে জানাতে পারবো।

এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি৷বিষয়টি নিয়ে এখনো কাজ করতেছি। কাজ শেষে বিস্তারিত জানাতে পারবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram