ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৮
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫

রাণীশংকৈলে ৭৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার-১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৭৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শহিদুল হক (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে উপজেলার ধুমপুকুর টোটোয়ার মোড় নামক স্থান থেকে গ্রেফতার করা হয়। শহিদুল পার্শ্ববর্তী হরিপুর উপজেলার মারাধার (উত্তরপাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা সূত্র জানা গেছে, থানা পুলিশের একটি চৌকস টিম ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুমপুকুর টোটোয়ার মোড় থেকে মাদক কারবারি শহিদুল হককে হাতেনাতে গ্রেফতার করে।

থানার ওসি মুহাম্মদ আরশেদুল হক জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে মাদক কারবারি শহিদুলকে ৭৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram