ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১২
logo
প্রকাশিত : এপ্রিল ৬, ২০২৫

ট্রাইব্যুনালে তোলা হলো ওসি আবুল হাসান ও এসি তানজিলকে

জুলাই আগস্টের গণহত্যার মামলায় ঢাকার ওয়ারী জোনের সাবেক এসি তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (০৬ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল আজ।

গত ৩০ জানুয়ারি ওসি আবুল হোসেন ও সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদকে গ্রেফতার করা হয়।

প্রসিকিউশন পক্ষে বিএম সুলতান মাহমুদ দুই মাস সময়ের আবেদন করলে ট্রাইবুনাল আবেদন মঞ্জুর করে ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য করেন। একই সঙ্গে বিভিন্ন ডকুমেন্টস জব্দের বিষয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম দুটি আবেদন করলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল।

সেদিন ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও মো. মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, ফারুক আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, এস এম মঈনুল করিম, মো. সাইমুম রেজা তালুকদার উপস্থিত ছিলেন।

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত বছরের ২০ জুলাই কারফিউ জারি করে। ওইদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা পান করতে যান। ওই সময় কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন। তখন এ আসামিদের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি করা হয়।

সে সময় প্রাণভয়ে ছাত্র-ছাত্রীরা ছোটাছুটি করতে থাকেন। তাইম ও তার দুই বন্ধু লিটন চা দোকানের ভেতর ঢুকে শাটার নামিয়ে দেন। কিন্তু শাটারের নিচের দিকে একটু খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তাইম ঘটনাস্থলে মারা যান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram