ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৫, ২০২৫

রোনালদোর জোড়া গোলে আল হিলালকে হারালো আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের ম্যাচে সৌদি লিগে প্রতিদ্বন্দ্বী আল হিলালকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। এদিকে বুন্দেসলিগায় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৩-১ গোলের জয় পেয়েছে আউগসবুর্গের বিপক্ষে।

সৌদি লিগের সবচেয়ে বড় মহারণ ছিল রাতে—দুই জায়ান্ট আল হিলাল ও আল নাসরের লড়াই। প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। মার্কো ব্রোজোভিচের অ্যাসিস্ট থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে আল নাসরকে এগিয়ে দেন আলি সাদিক আল হাসান।

দ্বিতীয়ার্ধে মঞ্চে আসেন রোনালদো। ৪৭ মিনিটে সাদিও মানের পাস থেকে নাসরের ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। ৬২ মিনিটে এক গোল শোধ দেয় আল হিলাল। তবে ম্যাচের ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং নাসরের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন রোনালদো। এই জয়ে টেবিলের দুই নম্বরে থাকা আল হিলালের সঙ্গে তিনে থাকা নাসরের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল মাত্র ৩-এ।

অন্যদিকে রাতে জার্মান বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় আউগসবুর্গ ও বায়ার্ন মিউনিখ। ৩০ মিনিটে দিমিত্রিস জিয়ান্নোউলিসের গোলে ফেভারিট বায়ার্নের বিপক্ষে এগিয়ে যায় আউগসবুর্গ। তবে ৪২ মিনিটে জামাল মুসিয়ালার গোলে সমতা ফেরায় বাভারিয়ানরা। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬০ মিনিটে হ্যারি কেইনের গোলে লিড নেয় জার্মান চ্যাম্পিয়নরা। ইনজুরি সময়ে লিরয় সানের শট আউগসবুর্গ ডিফেন্ডার মিয়াত সিমারের গায়ে লেগে জালে জড়ালে ৩-১ গোলে জয় পায় বায়ার্ন মিউনিখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram