ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩৫
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

‘আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি অথচ কেউ অভিনন্দনও জানায়নি’

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অন্যদিকে, প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় তুরস্ক। তাই, গ্রুপের শেষ ম্যাচ এই দুই দলের জন্যই ছিল নিয়মরক্ষার।

তবে মাঠের খেলায় সেই ছাপ দেখা যায়নি। দুই দলই জয়ের জন্য খেলেছে। শেষ সময়ের গোলে তুরস্ক ৩-২ ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রকে। ম্যাচ হেরে অন্য সবার প্রতি যেন ক্ষোভ ঝাড়লেন যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।

সংবাদ সম্মেলনে কিছুটা বিরক্ত নিয়েই পচেত্তিনো বলেন, ‘গ্রুপে প্রথম হওয়ার জন্য কেউ আমাদের অভিনন্দনও জানায়নি। আমি খুবই ইতিবাচক এবং খুশি। আমাদের লক্ষ্য ছিল গ্রুপে প্রথম হওয়া, আর আমরা সেটাই করেছি।’

তুরস্কের কাছে হার পরবর্তী নকআউট পর্বে দলের ওপর কোনো প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে উঠেছি। আপনাদের মনে করিয়ে দিতে হচ্ছে যে আমরা গ্রুপ জিতেছি। আগের চেয়ে এখন আমরা অনেক ভালো দল। আপনাদের প্রশ্নগুলো একটু অদ্ভুত লাগছে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram