ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৩১
logo
প্রকাশিত : জুন ২৭, ২০২৬

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবন থেকে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফারা ফেরদৌস নামে ২৭ বছর বয়সি ওই চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

শুক্রবার বিকালে ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধারের কথা জানিয়েছেন শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, “ওই নারী চিকিৎসকের সঙ্গে তিন দিন ধরে তার পরিবারের যোগাযোগ ছিল না। ফোনে সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বাসায় গিয়ে বিছানায় তাকে পড়ে থাকতে দেখেন।”

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার মো. আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে।

৩৯তম বিসিএসের মাধ্যমে তিনি সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। তিনি ‘ফেজ বি রেসিডেন্ট’ প্রশিক্ষণার্থী ছিলেন।

২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন।

অবিবাহিত এ চিকিৎসক সেই ফ্ল্যাটে একাই থাকতেন বলে পুলিশ জানিয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram