ঢাকা
logo
প্রকাশিত : March 11, 2025

চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সুনামগঞ্জের মধ্যনগরে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ঘটনায় মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) দিবাগত রাতে মধ্যনগর উপজেলার মহেশখলা বাজারে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু-পাথরবাহী ট্রাক চলাচল করে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সন্ধ্যায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

মধ্যনগর থানার ওসি মোহাম্মদ সজীব রহমান বলেন, পাথরের গাড়ি থেকে চাঁদার তুলার টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে একজন নিহত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram