ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

শান্তিগঞ্জে বিএনপির নতুন কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির একাংশের পদ বঞ্চিত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার আনোয়ার হোসেন বলয়ের পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছলিব নূর বাচ্চু। লিখিত বক্তব্যে তিনি বলেন, 'আওয়ামী লীগের সুবিধাভোগী ও পৃষ্ঠপোষকরা শান্তিগঞ্জ উপজেলা বিএনপির কমিটিতে পুরষ্কৃত হয়েছে। আওয়ামী দোসরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এই কমিটি করা হয়েছে। ত্যাগীদের বাদ এই কমিটি গঠন করায় তৃণমূলের নেতাকর্মীরা নবগঠিত কমিটি প্রত্যাখান করছেন। বিগত সময়ে যারা দলের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায়ন করা হয় নাই। আওয়ামী দোসরদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।’

সংবাদ সম্মেলনে শেষে শান্তিগঞ্জ বাজারে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছলিব নূর বাচ্চু, ইসমত পাশা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা সেলিম আহমেদ, আব্দুল লতিফ, নাজমুল হোসেন, এসএম রাবেদ, জমির মিয়াসহ আরো অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram