ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২২, ২০২৫

নতুন ইনিংসে যার সঙ্গে জুটি গড়লেন জাকির

ব্যাট হাতে সময়টা বেশ কাটচ্ছিল জাকির হাসানের। এবার ক্রিকেটের ২২ গজ ছেড়ে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। শুক্রবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

জীবন সঙ্গী জাকের জুটি গড়েছেন সারাহ নুসরাহ অদ্রির সঙ্গে। জানা গেছে, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করছেন।

জাকিরের বিয়েতে উপস্থিত হয়েছিলেন জাতীয় দলের সতীর্থরাও। ওপেনার নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুবকে দেখা গেছে সস্ত্রীক জাকিরের বিয়েতে হাজির হতে। জাকিরের জীবনের বিশেষ এই মুহূর্তটি ফ্রেমে বন্দি করে রেখেছেন তারা। সেই সঙ্গে জাকিরকে শুভ কামনাও জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাকিরকে শুভেচ্ছা জানিয়েছেন আফিফ লিখেছেন, ‘তোমাদের দুজনের জন্য অনেক আনন্দিত। ভালোবাসা ও আনন্দঘন হোক তোমাদের জীবন।’

বিয়ে করলেও অবশ্য খুব বেশি ছুটি পাচ্ছেন না জাকির। কেননা, আজ থেকেই শুরু হয়েছে ডিপিএলের দলবদল। এরপর আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ডিপিএল। যেখানে প্রাইম ব্যাংকের হয়ে খেলবেন জাকির। এর আগে সর্বশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে ১২ ম্যাচে ৩৫.৩৬ গড় এবং ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ৩৮৯ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram