ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৫

কুড়িগ্রাম গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না আ.লীগ নেত্রী দোলনা

ঢাকা থেকে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি গিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার (২৭)। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলা থানা পুলিশ তাকে তার গ্রামের বাড়ি হতে গ্রেফতার করে।

দোলনা আক্তার উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দোলনা ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে যান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেত্রীর গ্রামের বাড়িতে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার সকালে তাকে জেল হজতে পাঠানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram