ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫২
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

ধামইরহাটে ব্র্যাকের উদ্যোগে ৪০ পরিবারে হাঁস-মুরগি বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় দরিদ্র ও প্রান্তিক ৪০টি পরিবারের অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টায় ব্র্যাকের উপজেলা শাখা অফিসে বিভিন্ন এলাকার নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

এর পূর্বে সকাল থেকে ৪০জন নারীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ২০ জন নারীকে ২০টি করে হাঁস ও ২০ নারীকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. ফাইসাল ইসলাম, মাইক্রোফাইন্যান্স (দাবি) জয়পুরহাট জেলার আঞ্চলিক ব্যবস্থাপক উজ্জল কুমার সরকার, প্রগতির আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলীমুজ্জামান, নওগাঁ হিসাব বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আলী আশরাফ, এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, প্রগতির এলাকা ব্যবস্থাপক শামসুল আলম, হিসাব কর্মকর্তা সুরজিত কুমার, শাখা ব্যবস্থাপক বাবলী আক্তার, মোজাহেদুল ইসলাম প্রমুখ।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। হাঁস-মুরগি পালনের মাধ্যমে সুবিধাভোগীরা যেমন পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ করতে পারবেন, তেমনি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ভবিষ্যতেও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram