ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৫

বাবরের মুক্তিতে গৌরীপুরে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আদালতের রায়ে সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়ে কারাগার থেকে মুক্ত হওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে।

বৃহস্পতিবার রাতে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান সিরাজ।

বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব, অচিন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়েদুর রহমান হিরণ, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, আতাউর রহমান আতা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি হুমায়ূন কবির, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয় প্রমুখ। পরে দলীয় নেতা-কর্মীরা মিষ্টিমুখ ও মিষ্টি বিতরণ করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram