ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৮
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

না ফেরার দেশে কুমিল্লা-২ আসনের সাবেক এমপি সেলিমা আহমেদ মেরী

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিমা আহমেদ মেরী আর নেই। রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নাছির উদ্দিন।

সেলিমা আহমেদ মেরী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি দেশের ব্যবসা ও নারী উদ্যোক্তা উন্নয়ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তিনি নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন। এছাড়া তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘অসলো বিজনেস ফর পিস’ পুরস্কার লাভ করেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামে শিক্ষকতাও করেছেন।

ব্যক্তিগত জীবনে তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি ও নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের সহধর্মিণী ছিলেন।

তার মরদেহ দেশে কবে আনা হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

তার মৃত্যুতে হোমনা-তিতাসসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram