ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৫

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

ওসমান হারুনী, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলীর পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উপজেলার গুঠাইল খামারী পাড়ায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, বুধবার গভীর রাতে ইসলামপুর উপজেলা চিনাডুলী ইউনিয়নের গুঠাইল খামারী পাড়া কায়জারের ঘরে আগুন লাগে। আগুনে লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কায়জারের আধাপাকা ১টি টিনশেটসহ তার ভাই জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলীর ৩টি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। কোথা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বিষয়টি নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের ধারণা, গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের কায়জার জানান, অগ্নিকান্ডের ঘটনায় তাদের ঘরে থাকা মোটরসাইকেল, দুইটি বাইসাইকেল সহ তাদের পরিবারের ৪টি ঘরের সকল আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল পৌছলে তৎক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram