ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৪

গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন গৌরীপুরের ইউএনও

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: পৌষের কনকনে হাওয়ার গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ময়মনসিংহের গৌরীপুরের ইউএনও এম সাজ্জাদুল হাসান। নিজ হাতে ছিন্নমূল অসহায় দরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন।

বুধবার রাতে গৌরীপুর পৌর শহরের হরিজনপল্লী, এতিমখানা, মাদরাসা ও গৌরীপুর জংশন এলাকায় ভাসমান মানুষের কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই এতিম, দরিদ্র শিক্ষার্থী, ছিন্নমূল নারী, পুরুষ, শিশু ও অটোরিকশা চালক সহ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের গায়ে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার। কনকনে শীতের মধ্যে হঠাৎ গায়ে কম্বল দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকেই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।

গৌরীপুর জংশনের ছিন্নমূল নারী রুপালী বলেন, শীতবস্ত্র না থাকায় শীতের রাতে খুব কষ্ট হচ্ছিল। ইউএনও স্যার স্টেশনে এসে নতুন শীতের কম্বল দিয়েছে। আমি অনেক খুশি।

হরিজন পল্লীর সর্দার রঙিলা বাশফোর বলেন, ইউএনও স্যার রাতের বেলায় আমাদের এখানে এসে সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। পরে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে নতুন কম্বল উপহার দিয়েছেন। আমরা কম্বল পেয়ে সবাই খুশি।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে। এই শীতে অনেক ছিন্নমূল ও শীতার্ত মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। প্রকৃত শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে শীতের নতুন কম্বল বিতরণ করতে আমি নিজেই রাতের বেলা কম্বল নিয়ে বের হয়েছি। অপ্রত্যাশিত ভাবে কম্বল উপহার পাওয়ার পর শীতার্ত মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram