ঢাকা
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৫, ২০২৪

বিয়ের পরেও আমার স্বামী অনেক প্রেম করেছে: মৌসুমী

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই। এই বয়সে এসেও অভিনেত্রীর রূপ যেন নজর কাড়ে সবার। শুধু তাই নয়, বয়স তার কাছে সংখ্যা মাত্র। এখনও নিয়মিতই চালিয়ে যাচ্ছেন অভিনয়। বর্তমানে দক্ষিণ কলকাতার পুরোনো এক বাড়িতে ‘আড়ি’সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।

জীবনে কোনো আক্ষেপ নেই মৌসুমীর। অভিনেত্রী বলেন, দুঃখটা আসলে তোমার হাতে, যতক্ষণ ধরে রাখবে রাখো, হাতে ব্যথা হবে তারপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আমি যেন নিজেকে আনন্দে রাখতে পারি। আমি আজ আছি, কাল নেই। নিজেরা ভালো করে কাজ করো।

কাজের ফাঁকে এভাবেই ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের সঙ্গে নানান বিষয় নিয়ে কথা বলেন মৌসুমী। অন্যদিকে দু:খকেও খুব একটা পাত্তা দেন না তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, যদি আধ্যাত্মিক পথে থাকো, কিছু এসে-যাবে না। দুঃখকে আমি কখনো বড় করতে চাই না। নিজের আনন্দ, সুখ যদি কারও সঙ্গে ভাগ করে নিতে পারো, তাহলে সেটি করো।

জীবনে প্রেম এসেছে কি? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, আমি তো সব সময় প্রেম করি। আমার স্বামী, আমি দুজনেই খুব রোমান্টিক মানুষ। আমার স্বামী তো বিয়ের পরেও অনেক প্রেম করেছে। আমি তো প্রেম করার সময় পাইনি। তবে ফ্লার্ট করেছি প্রচুর। শাবানা আজমি তো আমাকে বলেছে, ছয় বছর হোক কি ষাট বছর, মৌসুমী সবার সঙ্গে ফ্লার্ট করে যাবে।

আগের মানুষদের ব্যক্তিত্ব, শিষ্টাচার চোখে পড়লেও ভালো লাগে অভিনেত্রীর। তাদের জমানায় বিনোদ খান্না, ধর্মেন্দ্র উঠে চেয়ার এগিয়ে দিতেন। কিন্তু এখন সেটা খুব একটা চোখে পড়ের না। মৌসুমীর বলেন, এখনকার অভিনেতারা কি হিট দিয়েছে কি দেয়নি, কি হাবভাব, চকলেট খাচ্ছে আর পা দোলাচ্ছে। তাদের ঘিরে আছে আবার বাউন্সারও। আমাকেও বডিগার্ডের কথা বলা হয়েছিল। তবে আমার যা দেহ, তা রক্ষায় দেহরক্ষীর প্রয়োজন ছিল না আমার।

আজকালের রিল বা শর্টস ভিডিও তৈরিকারীদেরও ভালো লাগে না মৌসুমীর। বরং হেমন্ত মুখোপাধ্যায়ের মতো সহজ মানুষের উদাহরণ টেনে তিনি বলেন, তার মতো মানুষ হয় না। ওই সাদা হাফহাতা শার্ট আর ধুতি। কেন জানি না এখনকার মানুষ এগুলো শেখে না।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘বালিকা বধু’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর। এর পর থেকে একের পর এক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন অভিনেত্রী। যা এখনও চলমান। মৌসুমীর উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো, ‘অনুরাগ’, ‘হামসাকাল’, ‘বেনাম’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘পরিণীতা’সহ আরও বহু চলচ্চিত্রে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram