ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০১
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৫, ২০২৪

এক মাছ বিক্রি হলো ৩ লাখ ১২ হাজার টাকায়

সুন্দরবনের নদীতে মাছ ধরতে যাওয়া এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা মাছ। মাছটি বিক্রি করা হয়েছে ৩ লাখ ১২ হাজার টাকায়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর লোকালয়ে আনা হয় মাছটি। এর আগে বৃহস্পতিবার ধরা পড়ে মাছটি।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেনের জালে মাছটি ধরা পড়ে। গতকাল রাত আটটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা ৩ লাখ ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান গত মঙ্গলবার সকালে। মাছ ধরার একপর্যায়ে গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের জাবা মাছটি ধরা পড়ে। মাছটি তিনি ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করেছেন।

উল্লেখ্য, জাবা মাছের ফুলকা জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তা ছাড়া এ মাছের ফুলকা দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও কোরিয়ায় সুস্বাদু সুপ তৈরি হয়, যা অনেক দামি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram