ঢাকা
logo
প্রকাশিত : December 12, 2024

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.২ ডিগ্রি সেলসিয়াস।

আজ বৃহস্পতিবার ভোররাত থেকেই কুয়াশা ছিল। ঘন কুয়াশার সাথে তীব্র শীতও ছিল।

সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। শীত এবং ঘন কুয়াশা থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

আবহাওয়ার এই বৈরি অবস্থার ভেতরে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে। হাটবাজারের শ্রমিক ও কৃষি শ্রমিকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বহির্বিভাগে রোগীর চাপ বেশি।

বেশিরভাগই ঠাণ্ডাসর্দি-জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের ভ্যানচালক ইদ্রিস আলী বলেন, ‘শীতে ভ্যান চালানো যাচ্ছে না। শহরে লোকজনও কম। যাত্রী মিলছে না। আমরা কষ্টে আছি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান খোকন বলেন, ‘এই সময়ে শীতজনিত রোগের প্রকোপ বাড়ে। সে কারণে শিশুদের প্রতি আলাদা যত্ন নিতে হবে। কোনো ক্রমেই শিশুর যাতে ঠাণ্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram