ঢাকা
logo
প্রকাশিত : September 23, 2024

প্রকাশ্যে শিবিরের ঢাবি সেক্রেটারি, ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগে যা বললেন

ঢাবি প্রতিনিধি: সভাপতির পর গতকাল রবিবার প্রকাশ্যে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ও কবি জসিমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী।

প্রকাশ্যে আসার পরপরই তার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছাত্রলীগের প্যাডের একটি ছবিতে দেখা যায়, এস এম ফরহাদ সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়াও, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের সঙ্গে বেশ কয়েকটি ছবিও গতকাল থেকেই ভাইরাল।

তবে ঢাবি শিবির সেক্রেটারি বলছেন, ছাত্রলীগের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই।

সোমবার এক বিবৃতিতে এস এম ফরহাদ বলেন, ‘সমাজকল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের কোনও কর্মসূচি ও কার্যক্রমের সঙ্গে আমার (এস এম ফরহাদ) কোনও সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কোনও পদ-পদবির জন্য কোনও সিভি আমি কখনো কাউকে দিইনি। ডিপার্টমেন্টের কমিটিতে কাকে রাখা হবে সেটা সংশ্লিষ্ট ছাত্রলীগের সিদ্ধান্ত। সেখানে আমাকে কেন জড়ানো হচ্ছে যেখানে আমি ডিপার্টমেন্ট ছাত্রলীগের সঙ্গে কোনওভাবেই সম্পৃক্ত নই। এই বিষয়টিকে আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্পিরিট ধ্বংস করার ষড়যন্ত্র মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমি হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করা কালীন ডিবেটের বিভিন্ন আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিত থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, যার সবগুলোই ছিলো ডিবেট ক্লাব সংশ্লিষ্ট আয়োজন। কোন রাজনৈতিক আয়োজন নয়।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram