ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৪

কাজিপুরে যমুনা নদীতীর সংরক্ষণ কাজের ২০ মিটার নদীগর্ভে বিলীন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পুরাতন মেঘাই এলাকায় যমুনা নদীতীর সংরক্ষণ কাজে ধস নেমেছে। গত শনিবার বিকেল থেকে রবিবার বিকেল পর্যন্ত প্রায় ২০ মিটার এলাকার সিসিব্লক যমুনা গর্ভে চলে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সংবাদ পেয়ে ধস ঠেকাতে রবিবার সকাল থেকে সাধারণ জনগণের সাথে সেনাসদস্যরাও বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করছেন। এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় লোকজন জানান, উপজেলার পুরাতন মেঘাই এলাকার দুটো বালু পয়েন্টের মধ্যবর্তি স্থানে এই ধস নেমেছে। যমুনার পানি বিপৎসীমার নিচে থাকলেও বৃষ্টি আর দমকা বাতাসের কারণে তীরে এসে পানির স্রোত ঘূর্নাবর্তের সৃষ্টি করছে। এরফলে তীরের নিচ থেকে মাটি সরে যাওয়ায় উপরের সিসিব্লক ধসে যমুনা গর্ভে যাচ্ছে। বালু ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে যমুনা থেকে বালু উত্তোলন এবং তীরে এনে সেই বালু জড়ো করে রাখে। মজৃদকৃত বালুর পানি গড়িয়ে সিসিব্লকের উপর দিয়ে নদীতে যায়। এর ফলে ব্লকের নিচ থেকে ক্রমান্বয়ে মাটি সরে যায়। বড় বড় ট্রাক সংরক্ষণ প্রকল্প এলাকায় ঢুকে লোড করে সেই বালু নিয়ে যাওয়া হয়। এসব কারণে নদীতীর সংরক্ষণ প্রকল্প এলাকার সিসি ব্লকের নিচের মাটি ক্রমান্বয়ে সরে গিয়ে ধস দেখা দিয়েছে বলে স্থানীয় একাধিক ব্যক্তি জানান।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ভাঙনরোধে জিওব্যাগ ফেলা হচ্ছে। শুষ্ক মৌসুমে ধসে যাওয়া অংশ পুরোপুরি মেরামত করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram