ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

শান্তিগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। একই সঙ্গে মাদক নির্মূলের পাশাপাশি অবৈধ পথে বিদেশ যাত্রা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহসহ উপস্থিত বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও মাদক ব্যবসা বা সেবনের তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছান উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, সদস্য সচিব রওশন খান সাগর এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব।

এছাড়া বক্তব্য দেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুতফুর রহমান জায়গীরদার খোকন, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল ইসলাম, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, আকরাম আলী দাখিল মাদ্রাসার সুপার মাও. রফিকুল ইসলাম এবং ইমাম-মুয়াজ্জিন পরিষদের মাও. জামাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি মাদক, অবৈধ পথে বিদেশ যাত্রা রোদ করতে প্রতিটি এলাকার দালালদের তালিকা করে আইনের আওতায় আনতে ও অপরাধমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram