ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রি, ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির অভিযোগে সানোয়ার নামের এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জান্না বাজারের ওই সারের দোকানে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এ সময় দোকানে থাকা সার পরীক্ষা ও অভিযোগ যাচাই করা হয়। এতে ভেজাল সারের সত্যতা পাওয়া গেলে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ী সানোয়ারকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা-পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের মান নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram