ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ ব্যক্তির মাঝে হুইলচেয়ার ও অসচ্ছল মানুষের মাঝে ৫০টি ভ্যান বিতরণ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং অসচ্ছল মানুষের কর্মসংস্থানের জন্য ৫০টি পায়েচালিত ভ্যান বিতরণ করা হয়েছে।

গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মোল্লাহাট কেআর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামাল উদ্দীন ও মহাসচিব মো. আক্তারুজ্জামান।

বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ মো. আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু দান নয়, মানুষকে স্বাবলম্বী করে তুলতে হবে। পায়ে চালিত ভ্যান পাওয়া অসচ্ছল মানুষগুলো যেন এর মাধ্যমে নিয়মিত আয় করতে পারেন এবং নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “একটি হুইলচেয়ার একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের স্বাধীনতা বাড়াতে পারে। আর একটি ভ্যান একটি পরিবারের জীবিকার অবলম্বন হতে পারে। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে।”

অনুষ্ঠানে বক্তারা গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram