ঢাকা
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৩
logo
প্রকাশিত : আগস্ট ৮, ২০২৪

আজ প্রেমিকার সঙ্গে বাগদান সারবেন নাগা?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটির মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। কিন্তু ২০২১ সালে এ সংসারের ইতি টানেন এই যুগল।

গত বছর গুঞ্জন চাউর হয়— বিয়েবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য। যদিও এ সম্পর্কের কথা স্বীকার করেননি এই জুটি। তারপরও অনেকবার একসঙ্গে দেখা গেছে তাদের। এবার গুঞ্জন উড়ছে, বাগদান সারতে যাচ্ছেন তারা।

দ্য গ্রেট অন্ধ্রর বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, আজ (৮ আগস্ট) নাগা চৈতন্য ও শোবিতা ঢুলিপালা বাগদান সম্পন্ন করবেন। ঘরোয়া আয়োজনে হায়দরাবাদে নাগা চৈতন্যর বাড়িতে বাগদানের আনুষ্ঠানিকতা হবে। চলতি বছরের শেষের দিকে বিয়ে করবেন নাগা-শোবিতা।

এখনো সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি নাগা-শোবিতা। তবে নাগা চৈতন্যর বাবা নাগার্জুনা বাগদানের ঘোষণা দেবেন এবং ছবি প্রকাশ করবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram