ঢাকা
logo
প্রকাশিত : November 12, 2026

কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, মেধা ও মননশীলতার বিকাশ এবং ডিভাইস আসক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে ‘বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রথম আলোর সহযোগিতায় কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে লেখক ও ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি এবং প্রথম আলোর উপদেষ্টা মুনির হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ‘ক’ শাখায় ১২২টি প্রাথমিক বিদ্যালয়ের ১২২জন শিক্ষার্থী এবং ‘খ, গ, ঘ’ শাখায় ৩৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। “ক” শাখায় লাজিনা তাসনিম ও জান্নাতুল ফেরদৌস যুগ্মভাবে প্রথম, জান্নাতুল ফেরদৌস ও হাবিবুল্লাহ্ রাফিন যুগ্মভাবে দ্বিতীয় এবং তাহসিন আকন্দ তৃতীয় স্থান লাভ করে। “খ” শাখায় ইয়াছিন আরাফাত প্রথম, সাদিয়া সুলতা দ্বিতীয় এবং ফাহিমা আক্তার ও নবদ্বীপ কুমার সূত্রধর যুগ্মভাবে তৃতীয়, “গ” শাখায় সাইফ আল-হাসান প্রথম, নুসরাত ফারিয়া ও আলী আজগর যুগ্মভাবে দ্বিতীয় এবং লিরিক চন্দ্র তৃতীয়, “ঘ” শাখায় ফাহমিদা খান প্রথম, মোসা. জান্নাতুল দ্বিতীয় ও তাসমিয়া আক্তার সিমরান তৃতীয় স্থান লাভ করেন। পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে বই ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, আগামী প্রজন্মের মেধা ও মননশীলতার বিকাশ, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ডিভাইস আসক্তির নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ইতিবাচক ব্যবহারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram