ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে শিবচরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘটের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে পৌর ছাত্রদল।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে শিবচর উপজেলা বিএনপি কার্যালয় থেকে পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে তিনি আর কখনো দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা তথাকথিত ধর্মঘটকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে তা প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশের সচেতন ছাত্রসমাজ ছাত্রলীগের এ ধরনের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

আলোচনা উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান মিলন, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ হাসান শিহাব, যুগ্ম আহবায়ক কাজী শান্ত, সদস্য সামিরসহ অন্যন্যারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram