ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

মাধবকুণ্ডের সৌন্দর্য উপভোগে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পর্যটনকেন্দ্র মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্কের চারপাশের ঘন সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে অভিভূত ১৩ বিদেশি পর্যটক। এদের আটজন বেলজিয়ামের, চারজন নেদারল্যান্ডের ও একজন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আগামীতে তারা আরো বড় টিম নিয়ে মাধবকুণ্ড ভ্রমণের প্রত্যাশা প্রকাশ করেছেন।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় এসব বিদেশি পর্যটক মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকোপার্ক এলাকায় পৌঁছান। মাধবকুণ্ড ইকোপার্ক এলাকার জেলা পরিষদ ডাকবাংলোয় রাত্রিযাপন করেন এবং রাতের মাধবকুণ্ডের প্রকৃতি ও পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনার কলধ্বনি, ভোরবেলা ও সকালে পাথর গড়িয়ে ঝরনার স্বচ্ছ পানি পড়ার দৃশ্য উপভোগ করেন। মঙ্গলবার সকালে দেশের অন্যতম পর্যটন স্পট মাধবকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থান, পাশের সবুজ গালিচা চা বাগান ও আদিবাসী খাসিয়া পল্লী পরিদর্শন করেন। দুপুরে বিদেশী পর্যটকরা সিলেটের উদ্দেশ্যে মাধবকুণ্ড ত্যাগ করেন।

বেলজিয়ামের নাগরিক আট পর্যটক হলেন- সার্টজে ব্রুইন্ডনক্স, গ্রিয়টজে মার্সেলা পিটেলজন, জান ক্লেমেন্স এম রবেরেখট, লুসিয়া অক্টাভি ওডি ব্যাকার, ব্রুনো মারিয়া পি ব্রনসেলার, উইলেম জান গিস, ক্যারোলিন ডি ওয়াচটার ও ক্যাটি লুইস ইউ নিউটেন্স। নেদারল্যান্ডের পর্যটকরা হলেন- মার্টিনা জোহানা উইসে, আদ্রিয়ানাস ভ্যান ডালেন, মারজা অ্যালেটা ফ্রেডেরিকা ভিনস্ট্রা ও ইনগ্রিড জ্যাকলিন লুইস ভ্যান ওয়েলজেনিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক টিমোথি পল কুকুলা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram