ঢাকা
logo
প্রকাশিত : November 10, 2026

সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ ও জিয়া মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে পৌর শহরের জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিলে শুরু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানিক মিয়া প্লাজার সামনে আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক ডা. নুর করিমের সভাপতিত্বে ও সোনাগাজী সদর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি তৌহিদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের যুগ্ম-সাধারণ সম্পাদক, সোনাগাজী পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, বীর মুক্তিযোদ্ধা একেএম সলিম উল্যাহ, উপজেলা জিয়া মঞ্চের যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন মুন্সি, নুরনবী, মোশাররফ হোসেন সবুজ, ইউপি সদস্য এস্কান্দার রনি, চানদন, আবুল কাসেম ও মোহাম্মদ হানিফ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram