ঢাকা
logo
প্রকাশিত : November 8, 2026

শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকস সহ সিএনজি জব্দ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ভারতীয় কসমেটিকস সহ একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। রোববার (০৮ নভেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের সওদাগর বাড়ি চৌরাস্তা থেকে একটি সিএনজিভর্তি ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার (০৮ নভেম্বর) সকালে কাকিলাকুড়া সওদাগর বাড়ি চৌরাস্তায় একটি যাত্রীবাহী সিএনজি দিয়ে ভারতীয় কসমেটিকস বহন করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। এসময় সিএনজি চালক কৌশলে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সিএনজিসহ মালামাল থানায় নিয়ে যায়।

আটককৃত মালামালের মধ্যে ১৪৪০ টি জনসন বেবি সোপ ও ৭৭৫ টি সেসা হেয়ার অয়েল রয়েছে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩ লক্ষ ৩৬ হাজার ৯ শত ৬০ টাকা। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, এ নিয়ে থানায় একটি মামলা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram