ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2026

শান্তিগঞ্জে নজরুল বর্ষের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম সাংবাদিক কন্যা নাফিসা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে তাসনিয়া আনজুম নাফিসা। সে তেঘরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। নাফিসা শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও লাইফ স্কিল কম্পিউটার একাডেমির প্রধান নির্বাহী পরিচালক, সাংবাদিক সোহেল তালুকদারের ছোট মেয়ে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে নিজের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছে ছোট্ট নাফিসা। অল্প বয়সেই এমন সাফল্য অর্জন করায় তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

নাফিসার এ অর্জনে তার পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতেও লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে সাফল্যের ধারা অব্যাহত রেখে সে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের। তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও সাফল্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram