ঢাকা
logo
প্রকাশিত : October 13, 2026

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের সোনাকান্দায় ফুটবল প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। এ জন্য কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাঠে মাঠে খেলাধুলার পরিবেশ তৈরি করা গেলে তরুণেরা অবসর সময় ইতিবাচক কাজে ব্যয় করতে পারবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক মূল্যবোধও বাড়বে।

যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমান উল্লাহ আমান বলেন, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের সঠিক পথে পরিচালিত করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram