

মুরাদ ইমাম কবির, হিলি: দিনাজপুরের হিলিতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সুবিধাবঞ্চিতদের মাঝে স্বাস্থ্য সচেতনতায় স্যানিটারি ন্যাপকিন ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
বাংলাহিলি মহিলা উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার দুপুরে ধরন্দা আদর্শ ক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ ও মাদকের মত সামাজিক ব্যাধি দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সেই সাথে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে স্থানীয়দের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাংগঠনিক সম্পাদক হযরত আলী, পৌর বিএনপির সহসভাপতি ফরিদ খান, সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
