ঢাকা
logo
প্রকাশিত : September 19, 2026

পাকিস্তানে মসজিদের বাইরে বোমা বিস্ফোরণ, নিহত ১৬

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় জুমার নামাজের সময় মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ চলার সময় কোহাটের পুরোনো পুলিশ লাইনসের কাছে একটি মসজিদের বাইরে বিস্ফোরণটি ঘটে। এলাকাটি প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। বিস্ফোরণের শক্তিতে ঘটনাস্থলে বড় ধরনের গর্ত তৈরি হয়। পুলিশ জানিয়েছে, আহতদের বড় একটি অংশ মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লি।

কোহাট জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট তাহির আলী শাহ জানান, বিস্ফোরণের পর হাসপাতালে ১৫ জনের মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে নেওয়া হয়েছে। পরে হতাহতের সংখ্যা আরও বাড়ার তথ্য পাওয়া যায়।

খাইবার পাখতুনখাওয়ার পুলিশপ্রধান জুলফিকার হামিদ জানিয়েছেন, একটি গাড়িতে থাকা আত্মঘাতী হামলাকারী প্রথমে একটি ভবনের ফটকে গাড়িটি আঘাত করে বিস্ফোরণ ঘটায়। এরপর কয়েকজন হামলাকারী কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের (সিটিডি) ভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের নিষ্ক্রিয় করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আরও তিন হামলাকারী স্পেশাল ব্রাঞ্চের একটি ভবনের দিকে অগ্রসর হয়েছিল।

বিস্ফোরণের খবর পেয়ে উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে কোহাটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম চালায়।

এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। হামলার ধরন ও এর পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram