ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৮
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৫০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ

লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির উপকূলরক্ষী বাহিনী।

মঙ্গলবার রাতে উপকূলীয় শহর তোব্রুক থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে ইঞ্জিনচালিত কাঠের নৌকাটি। তবে যাত্রার কিছু সময় পরই উত্তাল সাগরে সেটি ডুবে যায়। এতে বেশিরভাগ যাত্রী স্রোতের তোড়ে ভেসে যান।

উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, নৌকাডুবির পর মাত্র ১০ জন যাত্রী প্রাণ বাঁচাতে সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের নৌযাত্রায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত মাসেও একই ধরনের একটি নৌকাডুবির ঘটনায় ৫১ জন নিখোঁজ হয়েছিলেন।

দীর্ঘদিন ধরে উন্নত জীবনের আশায় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ সাগরপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন। এ কারণে লিবিয়ার উপকূল মানবপাচারকারী চক্র এবং অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এসব যাত্রায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮ শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। সংস্থাটি আরও জানায়, গত বছর ওই পথে ১,৩০০ জনেরও বেশি অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছিলেন।

সূত্র : এপি

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram