ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৮
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

একটি নয়, বাড়িতে এলো তিনটি মরদেহ

নাতনির মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে ফিরছিলেন নানি। কিন্তু বাসায় আসলেন নিজেও লাশ হয়ে।

ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী এলাকায় বাসের ধাক্কায় নানিসহ দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকাল ৮ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন নানি বুলু খাতুন (৫৭) ও অ্যাম্বুলেন্স চালক রাজ মিয়া (২৬)।

মৃত নাতনি কেয়া খাতুন পাবনা সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের ছলিম প্রামানিকের স্ত্রী। নিহত চালক রাজের কোনো ঠিকানা পাওয়া যায়নি।

পাবনা মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেয়া নামের মেয়ে মারা যায়। তার স্বজনেরা একটি অ্যাম্বুলেন্সে মৃতদেহটি রাজশাহী থেকে পাবনায় নিজ বাড়িতে নিয়ে আসছিল।

পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস বাসের চাকা ফেটে সরাসরি অ্যাম্বুলেন্সে আঘাত করে। ধাক্কায় অ্যাম্বুলেন্সের চালক রাজ ও মৃত কেয়ার নানি বুলু খাতুন ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, পুলিশ ঘাতক বাসটিকে জব্দ করেছে এবং নিহতদের লাশ পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram