ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ৮টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

হাসমত আলী, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় বিওপি বিশেষ অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। ​

বুধবার (১৫ জুলাই) দুপুরে দামুড়হুদার মুন্সিপুর বিওপির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। ​আটককৃত পাচারকারী মো. মিজানুর রহমান (৬১) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান মুন্সিপুর বিওপিকে সতর্ক করেন এবং একটি বিশেষ টহলদল মোতায়েন করেন।

বুধবার দুপুর আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে মিজানুর রহমান মোটরসাইকেলযোগে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার থেকে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে বিজিবির টহলদল তাকে থামায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কোমরে লুঙ্গির ভাঁজে স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। এরপর তাকে তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

​স্বর্ণের বারের পাশাপাশি আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারেকাজে ব্যবহৃত একটি ডায়াং (DY-50) মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি।

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল দামুড়হুদা থানায় সোপর্দ করার এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারি নিয়ম অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram