ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৩
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

পঞ্চগড়ের মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মানিক হোসেন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের মালাদাম এলাকার রইস উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। ওই চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের নিজের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও এর সত্যতা যাচাই করছে তদন্ত সংশ্লিষ্টরা। ঘটনার পরপরই পঞ্চগড় সদর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দিঘি থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের। মৃত্যুর প্রকৃত কারণ উৎঘাটন করতে তদন্ত চলছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram