ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৫
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

তারা চেয়েছে মেসি বিশ্বকাপে থাকুক, আমাদের বলির পাঁঠা বানানো হয়েছে: মিশর কোচ হোসাম হাসান

আটলান্টার মাঠে ২-০ গোলের লিড নিয়েও শেষ ১৪ মিনিটের ঝড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় এমন নির্মম ট্র্যাজেডি সহজে হজম করতে পারছে না আফ্রিকার পরাশক্তি মিশর।

বুধবার (৮ জুলাই) ম্যাচ শেষের পর ড্রেসিংরুমের ক্ষোভ এবার সরাসরি সংবাদ সম্মেলনে উগরে দিলেন মিশরের কোচ হোসাম হাসান।আর্জেন্টিনার এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পেছনে কেবল মাঠের ফুটবল নয়, বরং পরোক্ষভাবে ফিফা, রেফারিং প্যানেল এবং মাঠের বাইরের অদৃশ্য শক্তিকে দায়ী করেছেন তিনি। হোসাম হাসানের প্রকাশ্য ও বিস্ফোরক অভিযোগ মিশরের সাথে চরম অন্যায় করা হয়েছে এবং শুধুমাত্র লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে এই বৈশ্বিক টুর্নামেন্টে টিকিয়ে রাখার উদ্দেশ্যেই রেফারিরা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়েছেন।

টুর্নামেন্ট থেকে বিদায়ের পর সংবাদ সম্মেলনে এসে ক্ষোভে ফেটে পড়েন মিশরীয় কোচ। তিনি সাফ বলেন, আমরা বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ভালো খেলেছি। মাঠের লড়াইয়ে প্রায় সব বিভাগেই আমরা এগিয়ে ছিলাম। কিন্তু মাঠের ভেতরের কিছু বিতর্কিত সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু অদৃশ্য বিষয় ম্যাচের পুরো ফলাফলকে প্রভাবিত করেছে। কিছুটা খোলামেলাভাবেই ফিফাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হাসান যোগ করেন, হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল লিওনেল মেসি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকুক। আর্জেন্টিনা আজ সব দিক থেকেই অন্যায্য সমর্থন পেয়েছে।

মিশর কোচের অভিযোগের মূল তীর ছিল ফরাসি রেফারি ফ্রঁসোয়া লেতেক্সিয়ের দিকে। হাসান দাবি করেন, এনজো ফার্নান্দেজের করা জয়সূচক গোলটির ঠিক আগে আর্জেন্টিনার আলেক্সিস ম্যাক আলিস্টার বক্সের বাইরে এক মিশরীয় ফুটবলারকে ফাউল করলেও রেফারি কিংবা ভিএআর তা দেখার প্রয়োজনই মনে করেনি।

অথচ প্রথমার্ধে ভিএআর প্রযুক্তির সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণে মিশরের একটি গোল বাতিল করা হয়েছিল। এছাড়া ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মিশরের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহর ওপর বক্সের ভেতর ফাউল হলেও পেনাল্টির বাঁশি বাজানো হয়নি, এমনকি তা ভিএআরে রিভিউ পর্যন্ত করা হয়নি। রেফারি নিয়োগ নিয়ে নিজের আপত্তির কথা উল্লেখ করে হোসাম হাসান বলেন, ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার ফুটবলীয় অতীতের বৈরিতার কারণে আমরা এই ম্যাচে ফরাসি রেফারি নিয়োগের তীব্র বিরোধিতা করেছিলাম। কিন্তু আমাদের কথা শোনা হয়নি এবং শেষ পর্যন্ত আমাদেরই ভুগতে হলো। আটলান্টার মাঠে আমরা কোনো সম্মান বা ফেয়ার প্লে পাইনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram