ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১০
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্স কোচ

বিশ্বকাপ জুড়ে চলমান রেফারিং ও ভিএআর বিতর্ক আরও উসকে দিয়েছে বুধবারের আর্জেন্টিনা-মিশর ম্যাচ। খোদ সাবেক খ্যাতনামা রেফারিরাই পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতিতে কোয়ার্টার ফাইনালের আগের সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন ফ্রান্সের সাবেক বিশ্বজয়ী অধিনায়ক ও বর্তমান কোচ দিদিয়ের দেশম।

দিদিয়ের দেশম বরাবরই ঠান্ডা মাথায় প্রেস কনফারেন্স সামলান। চলমান বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত ইস্যু রেফারিং ও ভিএআর। এ নিয়েও তেমন চাঞ্চল্যকর কিছু বলেননি, ‘রেফারিদের প্রতি আমার সম্মান রয়েছে। ’ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। ফ্রান্স-মরক্কো ম্যাচে রেফারি, সহকারি রেফারিসহ পুরো সেটআপই আর্জেন্টাইন। এ নিয়ে ফের প্রশ্ন হলে দেশম বলেন, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে হারিয়ে ফ্রান্স ফাইনাল খেলেছিল। এবার ফ্রান্সকে হারিয়ে মরক্কো সেই প্রতিশোধ নিতে চাইবে। ফুটবলে প্রতিশোধের জায়গা দেখেন না দেশম, ‘ফুটবলে ম্যাচের দিন যারা খেলবে তারাই জিতবে। এখানে প্রতিশোধ বা অন্য কিছু তেমন নেই।’ মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। এই বিশ্বকাপেও দুর্দান্ত খেলছে। তাই মরক্কোকে যথেষ্ট সমীহ ফরাসি কোচের, ‘তারা খুবই ভালো ফুটবল খেলছে। তাদের বিপক্ষে আমাদেরও আরও ভালো খেলতে হবে।’

কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা ও উসমান দেম্বেলেকে নিয়ে ফ্রান্সের ফরোয়ার্ড বিশ্বের অন্যতম সেরা। অ্যাটাকিং মিডে আছেন মাইকেল ওলিসের মতো দুর্দান্ত ফর্মে থাকা তারকাও। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতা দলগুলোর মধ্যে ফ্রান্স শীর্ষ সারিতে রয়েছে। এরপরও দেশম আরও বেশি আক্রমণভাগ নিয়ে ভাবছেন, ‘মরক্কো প্যারাগুয়ের মতো নয়। তারা নেদারল্যান্ডসকে হারিয়ে এই পর্যায়ে এসেছে।’

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন দেশম। এরপর ২০১৮ সালে কোচ হিসেবেও ফ্রান্সকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২২ সালে তার অধীনেই ফ্রান্স হয়েছে রানার্সআপ। এই বিশ্বকাপের পর আর দায়িত্ব পালন না করার ইচ্ছে অনেক আগেই ব্যক্ত করেছেন। এ নিয়ে আবারও প্রশ্ন হলে তিনি বলেন, ‘আমি এখন মরক্কো ম্যাচ নিয়েই ভাবছি। আমি ভাবছি না, কালই আমার শেষ হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram