ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2026

নেপালে ৩৪১ পর্যটক নিখোঁজ, কোন দেশের কত জন

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে এখনো পর্যন্ত ৩৪১ জন বিদেশি পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও ভারতসহ বেশ কয়েকটি দেশের নাগরিকরা রয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‍আকস্মিক বন্যা ও ভূমিধসের পর অন্তত ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে ৩৪১ জনই বিদেশি।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ বিদেশিদের মধ্যে ১৪২ জন ভারতীয়, ৩৩ জন ব্রিটিশ, ৪৭ জন মার্কিন, ৩৪ জন অস্ট্রেলীয় এবং ২৪ জন কানাডীয় নাগরিক রয়েছেন।

এছাড়া, মালয়েশিয়ার ১৭ জন, ব্রিটেনের ১২ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া ও পর্তুগালের নাগরিকও রয়েছেন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ৯ নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram