ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৬
logo
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬

সোনাগাজীতে এক রাতে দুই বাড়িতে ডাকাতি

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে পৃথক ঘটনায় এক রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে চরচান্দিয়া ইউনিয়নের মহেশ্বর গ্রামের হারাধন চন্দ্র দাস ও আবদুল করিমের ঘরে এ ঘটনা ঘটে।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে ৬-৭ জনের সষস্ত্র ডাকাতদল হারাধন দাসের ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ত্রিশ হাজার টাকা ও অনুমানিক তিন ভরি স্বর্ণ লুটে নেয়।

অপরদিকে রাত তিনটার দিকে একই কায়দায় আবদুল করিমের ঘরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিন্মি করে আনুমানিক ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০হাজার টাকা লুটে নেয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে সোনাগাজী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram