ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৮
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

বিশ্বের সবচেয়ে বসবাস অযোগ্য শহরের তালিকায় ৩ নম্বরে ঢাকা

প্রতি বছর বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট বা ইআইইউ। লাইভেবিলিটি ইনডেক্সে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে গতবারের মতো এবারও প্রকাশ করা হয়েছে ১৭৩ শহরের তালিকা।

ইআইইউ'র প্রকাশিত বার্ষিক প্রতিবেদন মতে, ২০২৬ সালের সবচেয়ে বসবাসযোগ্য শহর ডেনমার্কের কোপেনহেগেন। টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে অবস্থান করছে শহরটি। স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামোর মতো সূচকের আলোকে পয়েন্টের ভিত্তিতে করা হয় এই র‍্যাংকিং। একশ'র মধ্যে কোপেনহেগেনের গড় পয়েন্ট ৯৮। তালিকার দুই নম্বরে থাকা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পয়েন্ট ৯৭।

শীর্ষ দশে সবচেয়ে বেশি শহর অস্ট্রেলিয়ার। তালিকার তিন নম্বরে মেলবোর্ন ও চারে অবস্থান সিডনির। আর আটে অ্যাডিলেড। এশিয়ার একমাত্র দেশ হিসেবে জাপানের ওসাকা ও টোকিও দু'টি শহর রয়েছে শীর্ষ দশে। এছাড়াও রয়েছে সুইজারল্যান্ডের দু'টি ও কানাডার একটি শহর।

১৭৩ দেশের এই তালিকায় ঢাকা ১৭১ তম। অর্থাৎ সবচেয়ে কম বসবাসযোগ্য হিসেবে করলে ঢাকার অবস্থান তিন নম্বরে। একশ'র মধ্যে ঢাকার গড় পয়েন্ট মাত্র ৪২। এরমধ্যে অবকাঠামোর সূচকে সবচেয়ে কম ২৭ পয়েন্ট আর শিক্ষায় সর্বোচ্চ ৬৭। গতবার একই অবস্থানে ছিল ঢাকা। তালিকার সবচেয়ে তলানিতে অবস্থান সিরিয়ার দামেস্কের। ঢাকার নিচে রয়েছে আর কেবল লিবিয়ার ত্রিপোলি।

কম বসবাসযোগ্য ১০ শহরের মধ্যে পাকিস্তানের করাচি, ইউক্রেনের কিয়েভ, জিম্বাবুয়ের হারারে ও ইরানের তেহরানের মতো শহরও রয়েছে।

যুদ্ধের কারণে, এবার অবস্থানের অবনতি হয়েছে তেহরানের। আর তাই, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে হটিয়ে ১০টি কম বসবাসযোগ্য শহরের তালিকার এসেছে শহরটির নাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram