ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৯
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬

গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়ীতে মাদকসেবী ছেলে আলীম কাজী বটি হাতে নিয়ে তার পিতা ইসমাইল কাজীকে গালিগালাজ করে। এসময় ইসলাইল কাজী ছেলে আলীমকে গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা বটি দিয়ে পিতার গলায় কোপ দেয়। পরে তাকে মারাত্মক আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ইসলাইল কাজীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে সেসময়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপিস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram