ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৫
logo
প্রকাশিত : জুলাই ৩, ২০২৬

আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুরে অটোবাইকের ধাক্কায় সিয়াম (৬) হোসেন নামক এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত সিয়াম একদন্ত এলাকার কদিমবগদী গ্রামের রাজু আহমেদের ছেলে। সে স্থানীয় নবদিগন্ত কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্প্রতিবার (২ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে রাস্তা পার হচ্ছিলেন। এসময় একদন্ত এলাকার প্রধান সড়ক পার হওয়ার চেষ্টা করলে একটি দ্রুতগতির অটোবাইক ধাক্কা দিলে পাকা রাস্তার উপর সে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। শিশুর অকাল মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকাবাসী সড়কে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ইছহাক আলী বলেন, বিদ্যালয় ছুটি হওয়ার পর সড়ক পার হওয়ার সময় একটি অটোর ধাক্কায় সিয়াম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে তিনি জানান। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের সামনে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি।

নবদিগন্ত কিন্ডারগার্টেনের শিক্ষকেরা জানান, সিয়াম ছিল অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী। প্রতিদিনের মতো আজও ক্লাস শেষে সে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু সড়ক পার হওয়ার সময় অটোর ধাক্কায় তার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার শান্তি কামনা করে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বিদ্যালয়ের সামনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram